HomeTop Newsনিম্নচাপের ভ্রুকুটি বঙ্গোপসাগরে, ফের কি বদলাবে বাংলার আবহাওয়া?

নিম্নচাপের ভ্রুকুটি বঙ্গোপসাগরে, ফের কি বদলাবে বাংলার আবহাওয়া?

ওয়েব ডেস্ক : ফের নতুন করে নিম্নচাপ চোখ রাঙাচ্ছে। যা শক্তি বাড়ালে ঘূর্ণিঝড় হওয়ার সম্ভবনা রয়েছে। আবহাওয়া দপ্তর জানিয়েছে, আগামী সপ্তাহে ফের কলকাতা সহ দক্ষিণবঙ্গের অন্তত ৬চি জেলায় ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে এই ঘূর্ণিঝড় কতটা শক্তিশালী হবে, এর গতিপথ কোন দিকে হবে, কোথায় এটি আছড়ে পড়বে, তা নিয়ে আপাতত কোনও স্পষ্ট ধারণা মেলেনি।

জানা গিয়েছে, আন্দামান সাগরে ঘূর্ণাবর্তের প্রভাবে শুক্রবার ভোরে দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ অঞ্চল তৈরি হয়েছে। এটি ক্রমশ উত্তর-পশ্চিম দিকে সরবে এবং শনিবার সুস্পষ্ট নিম্নচাপ অঞ্চলে পরিণত হবে। ১৮ নভেম্বর, বুধবার থেকে রাজ্যে ফের ঝড়বৃষ্টির পূর্বাভাস রয়েছে। দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর এবং পশ্চিম মেদিনীপুরের দু’-এক জায়গায় বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। বৃহস্পতিবার ভিজবে কলকাতাও। কলকাতা, হাওড়া, ঝাড়গ্রাম, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনায় বৃহস্পতিবার বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সঙ্গে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইবে।

সোমবারের মধ্যে ২-৪ ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা নামতে পারে দক্ষিণবঙ্গে। উত্তরবঙ্গে যদিও তাপমাত্রার বড়সড় কোনও পরিবর্তন হবে না।

 

RELATED ARTICLES
- Advertisment -spot_img

Most Popular

Recent Comments