ওয়েব ডেস্ক: আবাস যোজনায় ভুয়ো প্রাপকদের খোঁজ শুরু হয়েছে। প্রায় ৫৭ হাজার ভুয়ো প্রাপকের খোঁজ মিলেছে বলে জানা গিয়েছে। নবান্ন থেকে শুক্রবার এমনই জানালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। হুঁশিয়ারি দিয়ে বলেছেন, সবরকমের দুর্নীতি বন্ধ করা হবে। পূর্বতন সরকারকে কটাক্ষ করতে শোনা গিয়েছে মুখ্যমন্ত্রীকে।
মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেছেন, তৃণমূল সরকার বলেছিল পালাবদল হলে আবাস যোজনায় দ্বিতীয় কিস্তি মিলবে না। আগের সরকারকে ভুল প্রমাণ করেছি। ৬ আগস্ট ১০ লক্ষ ২০ হাজার ৩৭৯ উপভোক্তাকে দ্বিতীয় কিস্তির টাকা দেওয়া হয়েছে। বর্তমান সরকার রাজনীতি, ধর্ম, বর্ণ দেখে উন্নয়ন করে না। পঞ্চায়েত দপ্তর ঝাড়াই বাছাই করে কাজ চলছে। অন্নপূর্ণা, কৃষকবন্ধু, আবাস যোজনার সবকিছুর ভেরিফিকেশনের কাজ চলছে।
আবাস যোজনায় প্রায় ৫৭ হাজার ভুয়ো প্রাপকের খোঁজ মিলেছে বলে জানা গিয়েছে। এই ৫৭ হাজারের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।কাভাবে তাঁদের অ্যাকাউন্টে টাকা গিয়েছে, তার তদন্ত হবে। বেশ কিছু অযোগ্য টাকা ফেরত দিয়েছেন। বাকিদেরও টাকা ফেরত দেওয়ার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। এদিন তিনি আরও বলেছেন, দায়িত্ব নেওয়ার পরে ৬ মাসে সবথেকে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে দেশের সুরক্ষা ও গ্রামীণ উন্নয়নে।

Leave a Reply
You must be logged in to post a comment.