অভিনেতা থেকে পরিচালক, চোর ভাই-বোনের গল্পে নতুন চমক খরাজের

কলকাতা: দীর্ঘ অভিনয়জীবনের পর এবার পরিচালনায় নতুন ইনিংস শুরু করতে চলেছেন খরাজ মুখোপাধ্যায়। তাঁর পরিচালিত প্রথম ছবি ‘এক যে ছিল চোর’ নিয়ে ইতিমধ্যেই তৈরি হয়েছে কৌতূহল। ফক্সকিন এন্টারটেনমেন্টের প্রযোজনায় তৈরি এই ছবির কেন্দ্রে রয়েছে দুই ভাই-বোন, সত্য ও লক্ষ্মী। আশ্চর্যের বিষয়, দু’জনেরই পেশা চুরি। সারান্দা গ্রামের বাসিন্দাদের কাছে তাদের পরিচয় অজানা নয়। কিন্তু চুরির জীবন ছেড়ে বোনের ভবিষ্যৎ সুরক্ষিত করতে চায় সত্য। ট্রেনে এক যাত্রীর ব্যাগ থেকে সোনার গয়না চুরি করার পর সে ঠিক করে, এটাই হবে তার জীবনের শেষ চুরি।

কিন্তু সেই সিদ্ধান্ত কি আদৌ বদলে দিতে পারবে ভাই-বোনের জীবন? লক্ষ্মীর ভালোবাসা, গ্রামের সম্পর্ক এবং পুলিশের নজরদারির মধ্যে কোন দিকে মোড় নেবে তাদের গল্প? পরিচিত সামাজিক বাস্তবতার সঙ্গে হাস্যরস ও আবেগ মিশিয়ে এক অন্যরকম সফরের গল্প বলতে চলেছেন খরাজ। এবার পরিচালকের আসনে তাঁর নতুন পরিচয় কতটা সাড়া ফেলে, সেটাই দেখার।

আরও পড়ুন:

ভোট চুরি বিতর্কের পাল্টা প্রচারে বাংলার ২৯৪ বিধানসভা কেন্দ্রে বিজেপির বিশেষ দল

ছবিতে খরাজের পাশাপাশি রয়েছেন প্রসূন গায়েন, সুপ্রিয় দত্ত, তপতী মুন্সি, আরিয়ান ভৌমিক ও শ্রেয়া ভট্টাচার্য-সহ একঝাঁক শিল্পী। অভিনয়ের অভিজ্ঞতাকে পরিচালনার নতুন দৃষ্টিভঙ্গিতে কতটা সফলভাবে তুলে ধরতে পারেন খরাজ, এখন সেই অপেক্ষাতেই দর্শক।

Comments

Leave a Reply