ওয়েব ডেস্ক : ফের বড় ধরনের অগ্নিকাণ্ডের সাক্ষী রইল কলকাতা শহর। মহাকরণের ঠিক পিছনের একটি বহুতলে রবিবার মাঝরাতে ভয়াবহ আগুন লাগে। দীর্ঘক্ষণ কেটে যাওয়ার পরে সোমবার সকালেও আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি। জানা গিয়েছে, ঘটনাস্থলে যুদ্ধকালীন তৎপরতায় কাজ করছে দমকলের ১০টি ইঞ্জিন।
সূত্রের খবর অনুযায়ী জানা গিয়েছে, রবিবার গভীর রাতে বহুতল থেকে ধোয়া বেরোতে দেখতে পান স্থানীয় মানুষ। মুহূর্তের মধ্যেই চার তলায় ছড়িয়ে পড়ে আগুন। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে শর্ট সার্কিটের কারণেই অগ্নিকাণ্ডের ঘটনা। অগ্নিকান্ডের খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ঘটনার তলে পৌঁছয় দমকল বাহিনী। বহুতলের কাজ ভেঙে ধোঁয়া বের করে আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করে দমকল কর্মীরা।
দিল্লির বিরোধী সমাবেশের পাল্টা কলকাতায় বিজেপির শক্তিপ্রদর্শন, নেতৃত্বে নিতিন নবীন, মুখ্যমন্ত্রী
ঘটনাস্থলে উপস্থিত রয়েছেন দমকলের উচ্চপদস্থ কর্তারা ও বিপর্যয় মোকাবিলা দলের সদস্যরা। সূত্রের খবর অনুযায়ী জানা গিয়েছে, বহুতলে অন্তত চার থেকে পাঁচটি সংস্থার অফিস রয়েছে। সোমবার সকালে বহুতলের কিছু অংশে পকেট ফায়ার রয়েছে বলেই জানিয়েছেন দমকল কর্মীরা।




