HomeTop Newsবাংলার রাজ্যপালকে ঘিরে দিল্লিতে জল্পনা, জাতীয় নিরাপত্তায় বড় দায়িত্বের সম্ভাবনা

বাংলার রাজ্যপালকে ঘিরে দিল্লিতে জল্পনা, জাতীয় নিরাপত্তায় বড় দায়িত্বের সম্ভাবনা

জাতীয় নিরাপত্তার অলিন্দে কি নতুন দায়িত্বের অপেক্ষায় বাংলার রাজ্যপাল আর এন রবি?

ওয়েব ডেস্ক : জাতীয় নিরাপত্তার অলিন্দে কি নতুন দায়িত্বের অপেক্ষায় বাংলার রাজ্যপাল আর এন রবি? দিল্লির ক্ষমতার অলিন্দে তাঁকে ঘিরে শুরু হয়েছে জোর জল্পনা। জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভালের সম্ভাব্য উত্তরসূরি হিসাবেও উঠে আসছে তাঁর নাম। যদিও এ বিষয়ে কেন্দ্রীয় সরকারের তরফে এখনও কোনও আনুষ্ঠানিক ঘোষণা করা হয়নি।

প্রাক্তন আইপিএস অফিসার আর এন রবির জাতীয় নিরাপত্তা এবং গোয়েন্দা সংক্রান্ত কাজে দীর্ঘ অভিজ্ঞতা রয়েছে। ১৯৭৬ সালের কেরল ক্যাডারের এই আধিকারিক ২০১৮ সালে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভালের ডেপুটি হিসাবে কাজ করেছিলেন। ২০১৪ সালে মোদি সরকার ক্ষমতায় আসার পর তিনি জয়েন্ট ইন্টেলিজেন্স কমিটির চেয়ারম্যানের দায়িত্বও সামলেছেন। নাগা শান্তি আলোচনায় মধ্যস্থতাকারী হিসাবেও গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল তাঁর।

শীতের দূষণ ঠেকাতে রাজধানীতে পুরনো গাড়ি নিষিদ্ধ, অর্ধেক কর্মীর কাজ বাড়ি থেকে

রাজনৈতিক মহলে জল্পনা, বয়স ও শারীরিক কারণে ডোভাল দায়িত্ব থেকে সরে দাঁড়ানোর ইচ্ছা প্রকাশ করেছেন। সেই পরিস্থিতিতে সম্ভাব্য উত্তরসূরি নিয়ে কেন্দ্রের অন্দরে আলোচনা শুরু হয়েছে। রবিকে জাতীয় নিরাপত্তা সংক্রান্ত কোনও গুরুত্বপূর্ণ পদে আনার সম্ভাবনা নিয়েও চর্চা চলছে।

২০১৯ সালে মেঘালয়ের রাজ্যপাল এবং ২০২১ সালে তামিলনাড়ুর রাজ্যপাল হন রবি। পরে পশ্চিমবঙ্গের রাজ্যপালের দায়িত্ব পান। তাঁকে দিল্লিতে নিয়ে যাওয়া হলে বাংলার পরবর্তী রাজ্যপাল কে হবেন, তা নিয়েও প্রশ্ন উঠবে। তবে গোটা বিষয়টিই আপাতত জল্পনার স্তরে রয়েছে।

RELATED ARTICLES
- Advertisment -spot_img

Most Popular

Recent Comments