ওয়েব ডেস্ক : ফের আগুনে পুড়ছে মণিপুর। ২০২৩ এর পর ফের একই ঘটনা। জানা গিয়েছে, মণিপুরের ননি জেলায় রক্তক্ষয়ী সংঘর্ষ ফের হয়েছে। শনিবার সকালে দুই সশস্ত্র দলের মধ্যে গুলির লড়াই হয়। আর এই লড়াইয়ে নিহত হন তিন কুকি যুবক। জানা গিয়েছে ঘটনাটি ঘটেছে কেকরু নাগা গ্রামে। নাগা গোষ্ঠীর সঙ্গে গুলির লড়াইয়ে কুকি জো সম্প্রদায়ের তিনজন নিহত হয়।
শনিবার মণিপুরের রাজধানী ইম্ফলে বিরাট মিছিল করেছিল মেতেই ও নাগা সম্প্রদায়। তারা অভিযোগ জানিয়েছে, কুকি জো সম্প্রদায়কে ব্যবহার করে রাজ্যে যুদ্ধ চালাচ্ছে কেন্দ্রীয় সরকার। তবে এই হিংসার ঘটনাটি ঘটেছে মিছিলের কয়েক ঘন্টা আগে। অন্যদিকে, কুকিদের সংগঠন কুকি ইনপি মণিপুর দাবি করেছে, নিহতরা গ্রামে পাহারাদার ছিলেন। নাগাদের সশস্ত্র দল তাদের খুন করেছে।
মুখ্যমন্ত্রীর পাতে ইলিশ-চিংড়ির বাহার! ঠাকুরবাড়ির মেনুতে কী কী পদ?
কুকিদের সংগঠন কুকি ইনপি মণিপুর আরও দাবি করেছে, কুকিদের এলাকাগুলিতে নিরাপত্তা দিচ্ছে না কেন্দ্রীয় সরকার। উস্কানি না থাকা সত্ত্বেও হামলা চলছে কুকিদের ওপর। ইচ্ছাকৃতভাবে নিরাপত্তা দিচ্ছে না সরকার। পুলিশ সূত্রে জানানো হয়েছে, ২৯ অক্টোবর থেকেই মনিপুরের চূড়াচাঁদপুর জেলার এলাকায় গুলির লড়াই চলছিল। বর্তমানে ওই এলাকায় কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে। স্থানীয় বাসিন্দারা এই ঘটনার জন্য মনিপুর সরকার ও প্রশাসনের নিষ্ক্রিয়তাকেই দায়ী করেছে।
ফের নতুন করে হিংসা ছড়াতেই প্রধানমন্ত্রীর দারস্থ হয়েছেন মণিপুরের মুখ্যমন্ত্রী। অন্যদিকে রাজ্যে শান্তি ফেরাতে মণিপুরে সব রকম সাহায্য করার আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী।




