Tag: Diebetes

  • শিশুদের ডায়াবিটিস মোকাবিলায় বাংলার মডেলের স্বীকৃতি, ICMR- সম্মান পেল পিজি

    শিশুদের ডায়াবিটিস মোকাবিলায় বাংলার মডেলের স্বীকৃতি, ICMR- সম্মান পেল পিজি

    কলকাতা: চিকিৎসা গবেষণা ও জনস্বাস্থ্যে উল্লেখযোগ্য অবদানের স্বীকৃতি পেল কলকাতার পিজি হাসপাতালের এন্ডোক্রিনোলজি বিভাগ। ইন্ডি লাবরেটিং সেন্টার অফ এক্সেলেন্স’ (CCoE) হিসেবে স্বীকৃতি দিয়েছে। পশ্চিমবঙ্গের চিকিৎসা শিক্ষা ব্যবস্থায় এই প্রথম কোনও বিভাগ এই বিশেষ জাতীয় স্বীকৃতি পেল।

    আগামী পাঁচ বছরের জন্য এই স্বীকৃতি পেয়েছে বিভাগটি। আণবিক জীববিদ্যা, জনস্বাস্থ্য, খাদ্য ও পুষ্টি এবং চিকিৎসাক্ষেত্রে উৎকর্ষের পাশাপাশি গবেষণায় ধারাবাহিক অবদানকে স্বীকৃতি দিয়েই এই সম্মান প্রদান করা হয়েছে। এর ফলে দেশের বিভিন্ন প্রতিষ্ঠানের সঙ্গে গবেষণার আদানপ্রদান, যৌথ উদ্যোগ এবং চিকিৎসা গবেষণার পরিসর আরও বিস্তৃত হওয়ার সম্ভাবনা তৈরি হল। আইসিএমআরের এই উদ্যোগের আওতায় দেশের প্রায় ২৬টি কেন্দ্রকে শক্তিশালী করার লক্ষ্য রয়েছে।

    আরও পড়ুন:

    উৎসব মরসুমে অতিরিক্ত খানাপিনা! শরীর ঠিক রাখতে মানুন ৫ টিপস, কমবে পেটের অস্বস্তিও

    পিজির এন্ডোক্রিনোলজি বিভাগের অন্যতম উল্লেখযোগ্য কাজ শিশুদের টাইপ-১ ডায়াবিটিস মোকাবিলায় বিশেষ উদ্যোগ। এই কর্মসূচি ইতিমধ্যেই ‘বেঙ্গল মডেল’ হিসেবে পরিচিতি পেয়েছে। শুধু দেশেই নয়, আন্তর্জাতিক স্তরেও প্রশংসিত হয়েছে এই উদ্যোগ। এর বিভিন্ন দিক কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের জাতীয় শিশুস্বাস্থ্য কর্মসূচি ‘রাষ্ট্রীয় বাল স্বাস্থ্য কার্যক্রম’-এও অন্তর্ভুক্ত হয়েছে।

    বিভাগের তরফে বলা হয়েছে, প্রতিষ্ঠানের পাশাপাশি রাজ্যের স্বাস্থ্য দফতরের সহযোগিতা ও ধারাবাহিক প্রচেষ্টার ফলেই এই সাফল্য এসেছে।