Homeকলকাতাঅস্বস্তিতে মিলন প্রধান! শুক্রবারের মধ্যে আত্মসমর্পণের কড়া নির্দেশ হাইকোর্টের

অস্বস্তিতে মিলন প্রধান! শুক্রবারের মধ্যে আত্মসমর্পণের কড়া নির্দেশ হাইকোর্টের

ওয়েব ডেস্ক: আর রেহাই নয়। শুক্রবারের মধ্যে আত্মসমর্পণ করতেই হবে মিলন প্রধানকে। অন্তর্বর্তী জামিন আর বৃদ্ধি করা হয়নি। এরফলে আরও বিপাকে নন্দীগ্রামের উপনির্বাচনের কংগ্রেস প্রার্থী  মিলন প্রধান। গত ২৯ সেপ্টেম্বর পুরানো মামলায় গ্রেফতার হয়েছিলেন। ৩ সপ্তাহের অন্তর্বর্তী জামিন পেলেও এবার আর রক্ষা মেলেনি।

জানা গিয়েছে, জামিন পাওয়ার পরে অন্তর্বর্তী জামিনের মেয়াদ শর্তসাপেক্ষে ২৫ নভেম্বর পর্যন্ত বৃদ্ধি করেছিল আদালত। এবার আত্মসমর্পণ না করে ফের জামিনের আবেদন করেন মিলন প্রধান। কিন্তু বুধবার কলকাতা হাইকোর্টের বিচারপতি তীর্থঙ্কর ঘোষের বেঞ্চ আত্মসমর্পণ করতে বলেছেন। বিচারপতি ঘোষের নির্দেশ, ২৭ নভেম্বরের (শুক্রবার) মধ্যে আত্মসমর্পণ করতে হবে মিলনকে। পরবর্তী সময়ে রেগুলার বেঞ্চে তিনি জামিনের আবেদন জানাতে পারবেন।

মিলন প্রধানের বিরুদ্ধে ২০০৭ সালের জমি অধিগ্রহণ বিরোধী আন্দোলন পর্বে খুন, খুনের চেষ্টা, লোকজন নিয়ে জমায়েত, লুটপাট-সহ নন্দীগ্রাম থানায় তিনটি মামলা রুজু হয়েছিল। পাশাপাশি খেজুরি থানাতেও মামলা রুজু হয়েছে।

RELATED ARTICLES
- Advertisment -spot_img

Most Popular

Recent Comments