ওয়েব ডেস্ক: কালোবাজারি রুখতে কড়া দাওয়াই দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। মূল্যবৃদ্ধি কোনভাবেই বরদাস্ত করা হবে না। বাজারে বাজারে যেভাবে খাদ্য দ্রব্যের দাম বৃদ্ধি পেয়েছে, তা বন্ধ করার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রীর নির্দেশ পেয়েই বুধবার সকাল থেকে অ্যাকশন মুডে নেমেছে ইনফোর্সমেন্ট ব্রাঞ্চ। বুধবার সকাল থেকে কোলে মার্কেট ও লেক মার্কেটে অভিযান চালাল আধিকারিকরা।
এদিন সাধারণ মানুষের সঙ্গে কথা বলার পাশাপাশি ব্যবসায়ীদের সঙ্গেও কথা বলেন তাঁরা। শাকসবজি থেকে শুরু করে চাল, ডাল, তেল, নুন সবকিছু দাম ঊর্ধ্বমুখী। এর জেরি না বিশ্বাস উঠেছে সাধারণ মানুষের। পরিস্থিতি মোকাবিলা করতে বৈঠকে বসে ছিলেন মুখ্যমন্ত্রী। পুলিশ প্রশাসনকে অবৈধ মজুমদারদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
সরষের তেলের দাম ১৭০ থেকে এক ধাক্কায় বেড়ে গিয়েছে ২২০ টাকা। পুজোর সময় চিনির দাম ছিল ৫৫ টাকা, খুচরো বাজারে এটাই বিক্রি হচ্ছে ৭০ টাকায়। এইরকম ভাবে সব রকম পন্যের দাম বৃদ্ধি পেয়েছে। তিন দিনের মধ্যে দাম কমানোর নির্দেশ দিয়েছেন তিনি। নাম না কমলে করা অবস্থান নেওয়া হবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী।




