গ্রেপ্তার গাইঘাটার তৃণমূল নেতা নরোত্তম বিশ্বাস

ওয়েব ডেস্ক: রাজ্যে পালাবদলের পরে দুর্নীতি, মারধর সহ একাধিক অভিযোগে একের পর এক তৃণমূল নেতা পুলিশের জালে। এবার বড়সড় পদক্ষেপ নিল গাইঘাটা পুলিশ। চলতি বছরের বিধানসভা নির্বাচনে সুব্রত ঠাকুরের কাছে পরাজিত হয়েছিলেন  নরোত্তম বিশ্বাস। মারধর, হুমকি এবং প্রাণনাশের ভয় দেখানোর মতো একাধিক গুরুতর অভিযোগের ভিত্তিতে তাঁকে গ্রেফতার করেছে গাইঘাটা থানার পুলিশ।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, সম্প্রতি নরোত্তম বিশ্বাসের বিরুদ্ধে একাধিক লিখিত অভিযোগ জমা পড়ে। অভিযোগকারীদের দাবি, স্থানীয় বাসিন্দাদের সঙ্গে দুর্ব্যবহার থেকে শুরু করে তাঁদের ওপর চড়াও হওয়া, মারধর এবং প্রাণে মেরে ফেলার হুমকি দেওয়ার মতো ঘটনা ঘটেছে। সেই অভিযোগগুলিকে সামনে রেখেই তদন্ত শুরু করে পুলিশ। তদন্তের পরই আজ তাঁকে গ্রেফতার করা হয়। পুলিশ সূত্রে খবর, ধৃত নরোত্তম বিশ্বাসকে শনিবার আদালতে পেশ করা হবে। তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগ এবং গ্রেফতারির পরবর্তী আইনি পদক্ষেপের দিকে এখন নজর রয়েছে গোটা এলাকার।

 

Comments

Leave a Reply