HomeBig Breakingট্রেনে করা যাবে না রিলস ও ভিডিও,হবে জরিমানা-কারাবাস

ট্রেনে করা যাবে না রিলস ও ভিডিও,হবে জরিমানা-কারাবাস

নয়া বিধি রেলের

ওয়েব ডেস্ক: যাত্রী সমস্যা সমাধানে উদ্যোগী ভারতীয় রেল কর্তৃপক্ষ । রিল করা, ভিডিও দেখা, তারস্বরে গান শোনা যাবে না, ট্রেনে। করলেই গুনতে হবে ফাইন। ফাইন দিতে হবে সর্বোচ্চ হাজার টাকা, হতে পারে হাজতবাস। ট্রেন থেকে নামিয়ে দেবেন কর্তব্যরত অফিসার। দেশের বিভিন্ন প্রান্তে যাতায়াতের জন্য জরুরি পরিষেবা ট্রেন।

আর এই ট্রেন সফরে আকছার দেখা যায় এক শ্রেণির মানুষ রিল বানাচ্ছেন, জোরে গান শোনেন, সিনেমা দেখেন মোবাইলে বা অন্য সরঞ্জামে। তাতে অন্য যাত্রীদের অসুবিধার সম্মুখীন হতে হয়। রেল জানিয়েছে, ট্রেন বা স্টেশন চত্বরে জোরে মোবাইল ফোন বাজানো যাবে না। যাত্রীদের বিরক্ত করে রিল, সিনেমা দেখা, গান শোনা যাবে না। এই সব করার জন্য যদি অন্য যাত্রীরা বিরক্ত হন তবে ৫ হাজার টাকা জরিমানা দিতে হবে সর্বোচ্চ ৬ মাস হতে পারে জেল। ইতিমধ্যেই সার্দান রেল বিভিন্ন ডিভিশনকে এই নির্দেশ দিয়েছে।

সেই মতো স্টেশনে বিজ্ঞপ্তি ও ঘোষণা করে যাত্রী সচেতনতার কথা বলা হয়েছে। ট্রেনে জোরে মোবাইল বাজানোর জন্যে ফাইন নেবেন টিকিট পরীক্ষকরা। রেল জানিয়েছে অপরাধের ধরন পরীক্ষা করবেন তাঁরাই। ইতিমধ্যেই এই নয়া নিয়ম নিয়ে মুখ খুলেছে ভারতীয় রেল। অনেক সময় জোরে গান সোন, ভিডিও দেখা, জোরে কথা বলার জন্য যাত্রীদের একাংশ সমস্যার সম্মুখীন হন। যাত্রীদের বিশ্রাম বা ঘুমের সমস্যা হয়। এই সমস্যা আর যাতে না হয় তাই উদ্যোগী হয়েছে রেল কর্তৃপক্ষ। তাই এবার থেকে সতর্ক হয়ে ট্রেনে মোবাইল ব্যবহার করুন। ট্রেন যাত্রা সুখকর করুন।

RELATED ARTICLES
- Advertisment -spot_img

Most Popular

Recent Comments