HomeTop Newsএকক সিদ্ধান্তে পুরপ্রার্থী নয়, গ্রাউন্ড রিপোর্ট যাচাই করে নাম চূড়ান্তের নির্দেশ পদ্মনেতা...

একক সিদ্ধান্তে পুরপ্রার্থী নয়, গ্রাউন্ড রিপোর্ট যাচাই করে নাম চূড়ান্তের নির্দেশ পদ্মনেতা বনশলের

ওয়েব ডেস্ক: পুরভোটে প্রার্থী বাছাইয়ে কোনও নেতার একক সিদ্ধান্ত চলবে না। বুথ ও ওয়ার্ড স্তর থেকে নাম সংগ্রহ করে জেলা ও রাজ্য স্তরে যাচাইয়ের পরেই চূড়ান্ত হবে প্রার্থীতালিকা। কলকাতা ও হাওড়ার পুরভোটের প্রস্তুতি নিয়ে রুদ্ধদ্বার বৈঠকে রাজ্য নেতৃত্বকে এই স্পষ্ট নির্দেশ দিলেন বিজেপির সর্বভারতীয় সাধারণ সম্পাদক সুনীল বনশল। দলের অন্দরে প্রার্থী নির্বাচন ঘিরে ক্ষোভ এড়াতেই এই বহুধাপের প্রক্রিয়ায় জোর দিচ্ছে কেন্দ্রীয় নেতৃত্ব।

বুধবার সল্টলেকে বিজেপির রাজ্য দফতরে ওই বৈঠকে উপস্থিত ছিলেন রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য, কলকাতা ও হাওড়া পুরভোটের দায়িত্বপ্রাপ্ত নেতা সুকান্ত মজুমদার, রাহুল সিনহা-সহ রাজ্য নেতৃত্ব।

দলীয় সূত্রে খবর, ইতিমধ্যেই ওয়ার্ডভিত্তিক প্রার্থীপদের দাবিদারদের নাম রাজ্য নেতৃত্বের কাছে পৌঁছেছে। কোথাও কোথাও দাবিদারের সংখ্যা ১০-এ পৌঁছেছে। পাশাপাশি মুরলীধর সেন লেনের বিজেপি দফতরে ড্রপ বক্স বসিয়ে সাধারণ মানুষের কাছ থেকেও প্রার্থী হওয়ার আবেদন নেওয়া হচ্ছে।
লক্ষ্মীপুজোর পর আবেদনপত্রগুলি খতিয়ে দেখে বাছাইয়ের কাজ শুরু হবে। অক্টোবরের মধ্যেই কলকাতা ও হাওড়ার প্রার্থীতালিকা চূড়ান্ত করে কালীপুজোর মধ্যে নাম ঘোষণা করার লক্ষ্য নিয়েছে বঙ্গ বিজেপি। সম্ভাব্য নভেম্বরের শেষের পুরভোটের আগে সাংগঠনিক প্রস্তুতি, প্রার্থী বাছাইয়ের পদ্ধতি এবং নির্বাচনী রণকৌশল নিয়েও বৈঠকে আলোচনা হয়েছে।

RELATED ARTICLES
- Advertisment -spot_img

Most Popular

Recent Comments