HomeTop Newsপুজোর আগে কলকাতায় ED-র হানা, আট জায়গায় তল্লাশি

পুজোর আগে কলকাতায় ED-র হানা, আট জায়গায় তল্লাশি

পুজোর আগে সোমবার কলকাতায় ফের সক্রিয় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট

পুজোর আগে সোমবার কলকাতায় ফের সক্রিয় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। আর্থিক প্রতারণা ও চিটফান্ড মামলার তদন্তে সোমবার সকালে টালিগঞ্জ, শরৎ বোস রোড-সহ শহরের আটটি জায়গায় তল্লাশি শুরু করেন কেন্দ্রীয় তদন্তকারীরা। মোটা অঙ্কের টাকা ফেরতের প্রতিশ্রুতি দিয়ে সাধারণ মানুষের কাছ থেকে অর্থ সংগ্রহ এবং সেই টাকা নির্মাণ ও আবাসন ব্যবসায় বিনিয়োগের অভিযোগ খতিয়ে দেখছে ED।

তদন্তকারী সূত্রের দাবি, অমৃত গ্রুপ অফ কোম্পানিজের বিরুদ্ধে চিটফান্ডের মাধ্যমে কোটি কোটি টাকা তোলার অভিযোগ রয়েছে। সংগৃহীত অর্থের একাংশ বিভিন্ন রিয়েল এস্টেট ও নির্মাণ সংস্থায় বিনিয়োগ করা হয়েছিল কি না, তা খতিয়ে দেখছেন আধিকারিকেরা। সেই সূত্রেই একাধিক ব্যবসায়ী ও সংস্থার কর্তা-ব্যক্তিদের বাড়ি এবং অফিসে তল্লাশি চালানো হচ্ছে।

উল্লেখ্য, গত সেপ্টেম্বরে APM চিটফান্ড মামলায় কলকাতা ও ইন্দোর মিলিয়ে ১৭টি জায়গায় অভিযান চালিয়েছিল ED। সেই তদন্তের সূত্র ধরেই নতুন করে তল্লাশি চলছে বলে খবর। অভিযানে কিছু নথিও বাজেয়াপ্ত করা হয়েছে।

RELATED ARTICLES
- Advertisment -spot_img

Most Popular

Recent Comments