HomeBig Breakingকেন্দ্রের ২৭ আমলার দায়িত্ব বদল

কেন্দ্রের ২৭ আমলার দায়িত্ব বদল

নতুন উপ-নির্বাচন কমিশনার প্রকাশ রাজপুরোহিত

ওয়েব ডেস্ক: কেন্দ্রীয় প্রশাসনে বড়সড় রদবদল করল মোদি সরকার। ক্যাবিনেটের নিয়োগ কমিটির অনুমোদনে যৌথ সচিব ও সমতুল্য পদে মোট ২৭ জন আমলার দায়িত্ব বদল হয়েছে। এই রদবদলে দেশের নতুন উপ-নির্বাচন কমিশনার নিযুক্ত হলেন রাজস্থান ক্যাডারের ২০১০ ব্যাচের আইএএস আধিকারিক প্রকাশ রাজপুরোহিত।

সঞ্জয় কুমারের স্থলাভিষিক্ত হয়ে ২০৩০ সালের ৮ এপ্রিল পর্যন্ত এই পদে থাকবেন তিনি। পাশাপাশি, স্বরাষ্ট্র ও স্বাস্থ্য মন্ত্রক, এনটিএ এবং ন্যাশনাল হেলথ অথরিটি-সহ একাধিক গুরুত্বপূর্ণ দফতরেও নতুন দায়িত্ব বণ্টন করা হয়েছে।

RELATED ARTICLES
- Advertisment -spot_img

Most Popular

Recent Comments