Tag: TMC-CPIM Alliance

  • বিজেপিকে রুখতে তৃণমূলের কোনও শিবিরের সঙ্গে সমঝোতা নয়, স্পষ্ট সেলিম

    বিজেপিকে রুখতে তৃণমূলের কোনও শিবিরের সঙ্গে সমঝোতা নয়, স্পষ্ট সেলিম

    কলকাতা: রাজ্যে ক্ষমতার পালাবদলের পর বিজেপির আগ্রাসী রাজনীতির মোকাবিলায় কি কাছাকাছি আসবে কালীঘাট ও আলিমুদ্দিন স্ট্রিট? তৃণমূলের দুই শিবিরের সঙ্গে সিপিএমের সম্ভাব্য সমঝোতা নিয়ে রাজনৈতিক মহলে জল্পনা চললেও সেই সম্ভাবনায় আপাতত জল ঢেলে দিল আলিমুদ্দিন। বিজেপিকে মোকাবিলায় মমতা-তৃণমূল বা তৃণমূলের অন্য কোনও শিবিরের সঙ্গে সমঝোতার পথে হাঁটবে না সিপিএম।

    বৃহস্পতিবার থেকে শুরু হওয়া দলের দু’দিনের রাজ্য কমিটির বৈঠকে এই অবস্থান স্পষ্ট করেছেন রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম। সূত্রের খবর, তিনি জানিয়েছেন, দিল্লিতে নির্বাচন কমিশনের বিরুদ্ধে আন্দোলনে জাতীয় স্তরে বিরোধীদের ঐক্যবদ্ধ কর্মসূচিকে বাংলার রাজনৈতিক সমীকরণের সঙ্গে গুলিয়ে ফেলা যাবে না। তাঁর বক্তব্য, দুর্নীতি, অপশাসন এবং ভোট লুটের পরিস্থিতি তৈরির পিছনে তৃণমূলের ভূমিকা রয়েছে। তাই তাদের সঙ্গে গণতন্ত্র রক্ষার লড়াইয়ে এক মঞ্চে যাওয়ার প্রশ্ন নেই।

    আরও পড়ুন:

    বিরোধিতার মধ্যেও সৌজন্য, শুভেন্দুকে নিয়ে প্রিয়রঞ্জনের অজানা কাহিনি

    রাজ্য নেতৃত্বের এই অবস্থানকে অধিকাংশ জেলা প্রতিনিধি সমর্থন করেছেন। তাঁদের মতে, তৃণমূলের অপকর্মের দায় ভাগ করে নিলে রাজনৈতিকভাবে লাভবান হবে বিজেপি। যদিও কয়েক জন ভবিষ্যতে এই অবস্থান পুনর্বিবেচনার প্রয়োজনীয়তার কথা তুলেছেন।

    সিপিএমের বক্তব্য, বিজেপির বিরুদ্ধে লড়াইয়ে বাম ঐক্যকে শক্তিশালী করাই প্রধান লক্ষ্য। পাশাপাশি গণতান্ত্রিক ও ধর্মনিরপেক্ষ শক্তিগুলিকে একজোট করার উদ্যোগ চলবে।