Tag: Science News

  • নভেম্বরেই ‘মহাপ্রলয়’! এবার ধ্বংস হবে পৃথিবী?

    নভেম্বরেই ‘মহাপ্রলয়’! এবার ধ্বংস হবে পৃথিবী?

    দেবপ্রসাদ মুখার্জী

    ২০২৬-এই ধ্বংস হবে পৃথিবী! আছড়ে পড়বে ‘ডুমসডে প্রলয়’! মুহূর্তে ছারখার হবে সবকিছু! ৬০ বছর আগের ভবিষ্যদ্বাণী ঘিরে ছড়াচ্ছে আতঙ্ক। আদতেই কি সেরকম কোনও সম্ভাবনা রয়েছে? কেনই বা বলা হয়েছিল এমন ভয়ঙ্কর সম্ভাবনার কথা? চলুন ‘ডুমসডে প্রলয়’ সম্পর্কে সবটা জেনে নেওয়া যাক।

    ঠিক ৬০ বছর আগে একটি বৈজ্ঞানিক গবেষণাপত্র এই নভেম্বরের একটি দিনকেই মানবজাতির ‘ডুমসডে’ বা প্রলয়ের দিন হিসেবে উল্লেখ করেছিল। পদার্থবিদ ফন ফোয়ের্স্টার এবং তাঁর সহকর্মী প্যাট্রিসিয়া মোরা ও লরেন্স অ্যামিয়ট লিখেছিলেন ভবিষ্যতের এই কথা। কিন্তু কীসের ভিত্তিতে একথা বলা হয়েছিল? আসলে এই তিন বিশেষজ্ঞত খ্রিস্টপূর্ব ৪০০ থেকে ১৯৫৮ পর্যন্ত জনসংখ্যার হিসাব বিশ্লেষণ করে দেখেন যে, বিশ্বের জনসংখ্যা দ্বিগুণ হওয়ার সময় ক্রমেই কমে আসছে। অর্থাৎ, আগে যত বছরে বিশ্বের জনসংখ্যা ‘ডবল হত’ এখন তার থেকে অনেক কম সময়েই সেটা হয়ে যাচ্ছে। মানেটা হল, পৃথিবীর জনসংখ্যা বৃদ্ধির হার বাড়ছে দিন দিন।

    আরও পড়ুন:

    অভিনেতা থেকে পরিচালক, চোর ভাই-বোনের গল্পে নতুন চমক খরাজের

    এই ধারা চলতে থাকলে ২০২৬ সালে বিশ্বের জনসংখ্যা গাণিতিকভাবে অসীম হবে বলে জানিয়েছিল তিন বিজ্ঞানীর তৈরি করা এই সমীকরণ। আর সেটা এবছর ১৩ নভেম্বর হতে চলেছে বলে জানিয়েছিলেন তাঁরা। যদিও এই মহাপ্রলয় কোনও প্রাকৃতিক দুর্যোগ বা কিছু মহাজাগতিক কারণে হবে বলে জানানো হয়নি ‘ডুমসডে’ গবেষণাপত্রে।

    গবেষণাপত্রটি সেই বেশ আলোড়ন ফেলে। এমনকি কানাডার সংসদীয় কমিটি ও মার্কিন সুপ্রিম কোর্টের মামলাতেও বিষয়টিকে তুলে ধরা হয়। অনেকে সেটির সমালোচনাও করেন। কিন্তু বাস্তবে ১৯৯৩ সাল নাগাদ পৃথিবীর জনসংখ্যা সেই সমস্ত হিসেবকে ভুল প্রমাণিত করে। তাই এই ভবিষ্যদ্বাণী যে মিলছে না, তা ফলাও করে বলাই যায়। কাজেই বিজ্ঞানের সমীকরণ নিয়ে আতঙ্ক না ছড়িয়ে সেটাকে সঠিকভাবে বিশ্লেষণ করাই উচিত।