HomeLive Updatesপ্রশাসকের সুপারিশে পুনর্বিন্যাস কীভাবে, জানতে চাইল শীর্ষ আদালত

প্রশাসকের সুপারিশে পুনর্বিন্যাস কীভাবে, জানতে চাইল শীর্ষ আদালত

ওয়ার্ড বাড়ানোর সিদ্ধান্তে প্রশ্নের মুখে রাজ্য। কলকাতা পুরভোটের ভবিষ্যৎ নিয়ে জটিলতা আরও বাড়ল।

ওয়েব ডেস্ক: কলকাতার ওয়ার্ড পুনর্বিন্যাস নিয়ে রাজ্য সরকারের সিদ্ধান্তকে ঘিরে সুপ্রিম কোর্টে নতুন করে অস্বস্তি। নির্বাচিত পুরবোর্ডের পরিবর্তে প্রশাসকের সুপারিশের ভিত্তিতে কীভাবে ওয়ার্ড পুনর্বিন্যাসের সিদ্ধান্ত নেওয়া হল, সেই প্রশ্ন তুলল শীর্ষ আদালত। প্রধান বিচারপতি সূর্য কান্ত, বিচারপতি জয়মাল্য বাগচী এবং বিচারপতি ভি মোহনার বেঞ্চের পর্যবেক্ষণ, প্রশাসক কখনওই পুরসভা হতে পারেন না। তা হলে তাঁর সুপারিশের ভিত্তিতে রাজ্য সরকার কীভাবে ওয়ার্ড পুনর্বিন্যাসের বিজ্ঞপ্তি জারি করল? বুধবার এই বিষয়ে রাজ্যের বক্তব্য শুনবে আদালত।

উল্লেখ্য, গত ১১ সেপ্টেম্বর বিজ্ঞপ্তি জারি করে কলকাতা পুরসভার ওয়ার্ডের সংখ্যা ১৪৪ থেকে বাড়িয়ে ২০৯ করার সিদ্ধান্ত নেয় রাজ্য সরকার। এই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে হাইকোর্টে মামলা করেন সিপিএম নেত্রী দীপু দাস ও তৃণমূল নেত্রী রত্না শূর। তাঁদের অভিযোগ, একটি নির্দিষ্ট রাজনৈতিক দলকে সুবিধা পাইয়ে দিতেই এই পুনর্বিন্যাস। হাই কোর্টের ডিভিশন বেঞ্চ নির্দেশ দেয়, মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত পুরভোটের নির্ঘণ্ট প্রকাশ করা যাবে না। সেই নির্দেশের বিরুদ্ধেই সুপ্রিম কোর্টে যায় রাজ্য।

বিজেপির দরজায় ব্রাত্য, নেপথ্যে কোন অঙ্ক?

সোমবার রাজ্যের হয়ে সওয়াল করেন সলিসিটর জেনারেল তুষার মেহতা। তাঁর বক্তব্য, পুর ও নগরোন্নয়ন দফতরের আধিকারিকরা আপত্তি শুনেই সীমানা পুনর্নির্ধারণ করেছেন। কিন্তু বিচারপতি বাগচীর প্রশ্ন, নির্বাচিত বোর্ড ভেঙে দেওয়ার পর প্রশাসকের সুপারিশকে কীভাবে পুরসভার সুপারিশ হিসেবে গণ্য করা যায়? ওয়ার্ড বাড়ানোর ক্ষমতা রাজ্যের থাকলেও পুনর্বিন্যাসের প্রক্রিয়ায় পুরসভার ভূমিকা নিয়ে আইনি প্রশ্ন থেকেই যাচ্ছে। ফলে কলকাতার পুরভোট কবে হবে তা এখনই বলা যাচ্ছে না।

RELATED ARTICLES
- Advertisment -spot_img

Most Popular

Recent Comments