কোন্দল এড়াতে উত্তরপ্রদেশে শরিকদের ৬০ আসন ছাড়ার ভাবনা বিজেপির

ওয়েব ডেস্ক: উত্তরপ্রদেশ বিধানসভা নির্বাচন ২০২৭-এর আগে জোটের অঙ্ক মেলাতে শরিক দলগুলিকে প্রায় ৬০টি আসন ছাড়ার পরিকল্পনা করছে বিজেপি। আসন বণ্টন ঘিরে NDA-র অন্দরে সম্ভাব্য বিরোধ এড়াতেই এই উদ্যোগ বলে রাজনৈতিক মহলের ধারণা। ৪০৩ আসনের উত্তরপ্রদেশ বিধানসভায় এই প্রস্তাব কার্যকর হলে বিজেপিকে নিজেদের আসন বণ্টনের সমীকরণ নতুন করে সাজাতে হবে।

সূত্রের খবর, রাষ্ট্রীয় লোক দল (আরএলডি), আপনা দল (এস), নিষাদ পার্টি এবং সুহেলদেব ভারতীয় সমাজ পার্টির মতো শরিকদের জন্য আসন ছাড়ার কথা ভাবছে পদ্মশিবির। সংশ্লিষ্ট দলগুলির সামাজিক প্রভাব, জাতপাতের সমীকরণ এবং আঞ্চলিক শক্তির ভিত্তিতে আসন বণ্টনের পরিকল্পনা হতে পারে।

সোনিয়ার আত্মজীবনী ঘিরে বিজেপিকে পাল্টা আক্রমণ প্রিয়াঙ্কার

বিজেপির লক্ষ্য, ভোটের আগে জোটের ঐক্য বজায় রাখা এবং শরিকদের অসন্তোষ সামাল দেওয়া। বিজেপি মুখপাত্র মনীশ শুক্লর বক্তব্য, ২০২৭ সালের নির্বাচনে এনডিএ-র সম্মিলিত লক্ষ্য ২০১৭ সালের সাফল্যকেও ছাপিয়ে যাওয়া। আসন বণ্টনের সিদ্ধান্ত জোটের উপযুক্ত মঞ্চেই নেওয়া হবে বলে জানিয়েছেন তিনি।

অন্যদিকে, সমাজবাদী পার্টির নেতা দীপক রঞ্জন বিজেপির এই উদ্যোগকে রাজনৈতিক উদ্বেগের প্রতিফলন বলে কটাক্ষ করেছেন। যদিও ৬০ আসন ছাড়ার বিষয়টি এখনও চূড়ান্ত হয়নি।

Comments

Leave a Reply