Tag: Gujarat

  • মৃত্যু-মুহূর্ত পর্যন্ত দেশসেবার শপথ, গুজরাত থেকে বার্তা মোদির

    মৃত্যু-মুহূর্ত পর্যন্ত দেশসেবার শপথ, গুজরাত থেকে বার্তা মোদির

    ওয়েব ডেস্ক: রাজনৈতিক আক্রমণ, বিরোধীদের বিদায়ের স্লোগান কিংবা ক্ষমতা ছাড়ার জল্পনা—কোনও কিছুতেই যে তিনি বিচলিত নন, গুজরাতের মাটি থেকে স্পষ্ট বার্তা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। শুক্রবার বনসকাঁথার জনসভায় তাঁর ঘোষণা, জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত দেশবাসীর সেবা করে যাবেন। মানুষের আশীর্বাদই তাঁর সবচেয়ে বড় শক্তি।

    মোদির কথায়, মানুষের সেবা করার সুযোগ পাওয়া তাঁর কাছে সৌভাগ্যের বিষয়। এই দায়িত্বকে তিনি নিছক রাজনৈতিক পদ বা ক্ষমতার অলঙ্কার হিসেবে দেখেন না। বরং জনসেবাকেই জীবনের লক্ষ্য বলে মনে করেন। তাই যত দিন বেঁচে থাকবেন, মানুষের পাশেই থাকবেন বলে অঙ্গীকার করেছেন প্রধানমন্ত্রী।

    আরও পড়ুন:

    ‘দেশ বিপদে পড়লে ওরা খুশি পায়!’ বিরোধীদের তোপ দাগলেন প্রধানমন্ত্রী

    এদিন সভায় মোদিকে স্বাগত জানিয়ে সমর্থকদের স্লোগান ছিল, ‘মোদি কোথাও যাবেন না’। বিরোধীদের ‘মোদি কো জানা হোগা’ স্লোগানের পাল্টা এই বার্তা রাজনৈতিক মহলে বিশেষ তাৎপর্য পেয়েছে।

    প্রধানমন্ত্রীর এই বক্তব্যে উঠে এসেছে তাঁর দীর্ঘ রাজনৈতিক যাত্রার মূল সুর—জনসমর্থন ও মানুষের সঙ্গে সরাসরি সংযোগ। বিরোধীদের সমালোচনার জবাবেও তিনি বুঝিয়ে দিয়েছেন, রাজনৈতিক লড়াইয়ের ঊর্ধ্বে তাঁর কাছে জনসেবার অঙ্গীকারই অগ্রাধিকার।