Tag: domestic cylinder

  • সাধারণ মানুষের পকেটে চাপ? উৎসবের মরশুমে গ্যাসের দামবৃদ্ধি

    সাধারণ মানুষের পকেটে চাপ? উৎসবের মরশুমে গ্যাসের দামবৃদ্ধি

    ওয়েব ডেস্ক: উৎসবের মরশুমে চিন্তা লাড়ল সাধারণের। ফের বৃদ্ধি পেল বানিজ্যিক গ্যাসের দাম।  রবিবার বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের দাম ১০ টাকা বৃদ্ধি করা হয়েছে৷ এরপলে চিন্তায় ব্যবসায়ী থেকে সাধারণ মানুষও। সামনেই দীপাবলি। তার আগেই এই ধরনের দামবৃদ্ধিতে চিন্তায় সকলেই। পাশাপাশি স্বস্তির খবর, এখনই রান্নাঘরের সিলিন্ডার তথা ডোমেস্টিক সিলিন্ডারের দাম অপরিবর্তিত রাখা হয়েছে।

    জানা গিয়েছে, দিল্লি, মুম্বই, কলকাতায় সিলিন্ডারের দাম বেড়েছে ১০ টাকা করে। চেন্নাইয়ে দাম বেড়েছে ১১.৫ টাকা। আহমেদাবাদে দাম ১০.৫ টাকা করে বেড়েছে। অক্টোবর মাসে দিল্লিতে ১৯ কেজি সিলিন্ডারের দাম ছিল ২৮১০ টাকা। আজ থেকে সেটার দাম ২৮২০ টাকা। চেন্নাইয়ে ১৯ কেজির একটি বাণিজ্যিক গ্যাস সিলিন্ডার কিনতে খরচ পড়বে ২,৯৯৪.৫ টাকা। অক্টোবরে সেই দামটা ২,৯৮৩ টাকা ছিল। গত মাসে আমদাবাদে ১৯ কেজি বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম ছিল ২,৮৩১.৫ টাকা। রবিবার থেকে সেই দামটা পড়বে ২,৮৪২ টাকা।

    বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় ‘মুরাসু’-র চোখরাঙানি! কবে কোথায় ল্যান্ডফল?

    সামনেই রয়েছে কালীপুজো, দীপাবলি, ভাইফোটা। এই সময় সিলিন্ডারের দামবৃদ্ধি পরোক্ষভাবে প্রভাব ফেলবে মধ্যবিত্তের পকেটে। বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম  বাড়লে সেখানে খাবারের দামও বাড়ানোর পথে হাঁটেন ব্যবসায়ীরা। সেক্ষেত্রে বেশি টাকা গুনতে হয় গ্রাহকদেরও। তাই সেইদিক থেকে কপালে ভাঁজ মধ্যবিত্তের। ঘরোয়া রান্নার গ্যাসের দাম বাড়েনি। ইরান যুদ্ধের সময় জুন মাসে দাম পরিব্রতন হয়েছিল। নভেম্বরে ভর্তুকিহীন ১৪.২ কেজি ঘরোয়া গ্যাস সিলিন্ডারের দাম কলকাতায় ৯৬৮ টাকা। দিল্লিতে ৯৪২ টাকা, মুম্বইতে ৯৪১.৫ টাকা, চেন্নাইতে ৯৫৭.৫ টাকা।