ওয়েব ডেস্ক: আজ মঙ্গলবার। মেষ থেকে মীন রাশির জাতক-জাতিকাদের কেমন কাটবে?
মেষ: কর্মক্ষেত্রে নৈরাশ্যের মধ্যেও আশা থাকবে। নতুন কোনও সমস্যার জন্য তৈরি থাকুন। আয়ের ক্ষেত্র আগের তুলনায় ভালো। টুকটাক অর্থাগম হবে। সাংসারিক ব্যাপারে অশান্তি সৃষ্টি। মানসিক অশান্তি বৃদ্ধি। শারীরিক অস্বস্তি।
বৃষ: মোটামুটি অস্বস্তিকর পরিবেশের মধ্যেও দিনটা আনন্দে কাটবে। কোনও সংবাদ কিংবা যোগাযোগ সার্থক রূপ নিতে পারে। মনের উপর চাপ থাকবে। মানসিক উত্তেজনার জন্য কোনও বিবাদে লিপ্ত হতে পারেন। কোনও কাজের জন্য সম্মান লাভ। সামান্য অর্থ হাতে আসবে। কোনও গুণী ব্যক্তির সহায়তা লাভ।
মিথুন: কর্মক্ষেত্র সম্পর্কে দুর্ভাবনা বর্তমান থাকলেও আয় বৃদ্ধি এবং অপ্রত্যাশিত অর্থলাভ। মানসিক চঞ্চলতা ও দুশ্চিন্তা থাকবে। কোনও গুণী ব্যক্তির সাহায্য লাভ। কোনও আনন্দদায়ক সংবাদ। নতুন দ্রব্য কেনাকাটা। কোনও নতুন যোগাযোগ উৎসাহিত হবে।
কর্কট: পারিবারিক, মানসিক, আর্থিক – এককথায় সর্বাঙ্গীণ দিক থেকে দিনটা নৈরাশ্যের সৃষ্টি করবে। নতুন কোনও যোগাযোগ আসবে, তবে সাফল্য দায়ক হবে না। কারও সঙ্গে অযথা মতবিরোধ জনিত অশান্তি। কাছাকাছি কোথাও ভ্রমণ। কারও অনুরোধ রক্ষা করতে হবে। প্রেমপ্রীতির ক্ষেত্র চলনসই।
সিংহ: দিনের প্রথমভাগ আনন্দের মধ্যে কাটলেও শেষভাগ দুশ্চিন্তা ও উদ্বেগবহ। কোনও কাজ শেষ ভাগে পণ্ড হয়ে যেতে পারে। শরীর আমেজ নষ্ট করবে। হঠাৎ কোনও সুসংবাদ পাবেন। সামান্য কোনও ব্যাপার ভাবিয়ে তুলবে। কোনও গুণের জন্য সমাদৃত হবেন।
কন্যা: পারিবারিক, আর্থিক ও কর্মক্ষেত্রের ব্যাপারে প্রবল মানসিক উদ্বেগ বর্তমান থাকবে। কোনও যোগাযোগ এসেও নষ্ট হয়ে যাবে। কারও অপ্রীতিভাজন হবেন। মনোমালিন্যের সৃষ্টি হবে। কোনও পরিচিত বয়স্কের কাছ থেকে সাহায্য ও জরুরী ব্যাপারে পরামর্শ নিতে হতে পারে। আয়ের চেয়ে ব্যয় বাড়বে।
তুলা: কোনও কাজেই মেজাজ পাবেন না। কর্মক্ষেত্রে বা আর্থিক দিক থেকেও একথা একই ভাবে প্রযোজ্য। তবে কোনও শুভ সংবাদ আনন্দ দেবে। পারিবারিক ব্যাপারে হঠাৎ কলহ দেখা দিতে পারে। কোনও বয়স্ক ব্যক্তির সাহায্য কিংবা পরামর্শে উপকৃত হবেন। অন্যের গৃহে আতিথ্য গ্রহণ করতে হবে।
বৃশ্চিক: প্রবল মানসিক চাপ ও চঞ্চলতার মধ্যে দিয়ে দিনটা অতিক্রম হবে। কর্ম, অর্থ ও আয়ের ক্ষেত্র নৈরাশ্যজনক। কোনও ঘটনায় মানসিক উৎকণ্ঠা এবং কোনও ব্যাপারে কথার খেলাপ হবে। অপ্রত্যাশিত যোগাযোগ, কোনও দ্রব্য কিংবা অর্থলাভ হবে।
ধনু: দিনের প্রথমভাগ আনন্দের মধ্যে কাটালেও শেষভাগ প্রবল মানসিক উদ্বেগ ও দুশ্চিন্তার মধ্যে কাটবে। সামান্য কোনও ব্যাপার মানসিক উৎকণ্ঠার সৃষ্টি করবে। কোনও কাজ শেষভাগে এসে পণ্ড হবে। শারীরিক আমেজ নষ্ট হবে। কর্মক্ষেত্র গতানুগতিক। কোনও সংবাদ আনন্দ দেবে।
মকর: উদাসীনতা ও খামখেয়ালী মনোভাব পরিত্যাগ করুন। স্পষ্টবাদিতার জন্য অন্যের অপ্রীতিভাজন হবেন। আর্থিক বৃদ্ধি যাই হোক না কেন ব্যয় বাড়বে প্রবল। নতুন কর্মের যোগাযোগ আসতে পারে। নিজ ভুলে দ্রব্য ক্ষতির সম্ভাবনা।
কুম্ভ: দ্বিধা ও দ্বন্দ্বের মধ্য দিয়েই কর্ম পরিবেশ এগিয়ে চলবে। কোনও কাজেই তেমন মেজাজ পাবেন না। কোনও হিতৈষী জনের সাহায্য পেতে পারেন। লক্ষণীয় কোন আর্থিক পরিবর্তন না হলেও টুকটাক অর্থ হাতে আসবে।
মীন: দিনটা মোটামুটি চলনসই হলেও সর্বাঙ্গীণ লক্ষণীয় কোনও পরিবর্তনের আশা নেই। আর্থিক ক্ষেত্রে উল্লেখযোগ্য পরিবর্তন না হলেও প্রয়োজনীয় অর্থ হাতে এসে যাবে।কর্মক্ষেত্র চলবে দ্বিধা ও দ্বন্দ্বের মধ্যে দিয়ে। অপ্রত্যাশিত কিছু অর্থ লাভ হবে। দৈহিক অস্বস্তি ও মনের উপর চাপ বৃদ্ধি পাবে।
