ওয়েব ডেস্ক: তাজপুরের সমুদ্র সৈকতে বন্দর গড়ে তোলার উদ্যোগ নিয়েছিল পূর্বতন তৃণমূল সরকার। নির্মাণের বরাত পেয়েছিল আদানি গোষ্ঠী। কিন্তু সেই কাজ শুরু হয়েও শেষ হয়নি। বন্দর গড়ে ওঠা নিয়ে কর্মসংস্থানের আশায় বুক বেঁধেছিল স্থানীয়রা। এবার রাজ্যে ঘটেছে পালাবদল। ক্ষমতায় এসেছে নতুন সরকার। মুখ্যমন্ত্রীর দায়িত্ব গ্রহণের পরে মন্দারমণিতে বন্দর গড়ে তোলার কথা ঘোষণা করেন শুভেন্দু অধিকারা।
বলা হয়েছিল তাজপুরে নয়, মন্দারমণি এলাকার দাদনপাত্রবাড় মৌজায় গড়ে তোলা হবে বন্দর। ইতিমধ্যে প্রাথমিক কাজ শুরু হয়েছে। ২০২২ সালে যে বন্দর গড়ে তোলার ঘোষণা হয়েছিল, সেই বন্দর এখন তৈরি হতে চলেছে। দীর্ঘদিনের অপেক্ষার অবসান হবে বলে আশা করছেন স্থানীয়রা। তবে বন্দর গড়ে তোলার জায়গা বদল হয়েছে। তাজপুরে নয়, বন্দর তৈরি হবে মন্দারমণির দাদানপাত্রবাড়ে। কিন্তু তাজপুরের বদলে কেন বেছে নেওয়া হয়েছে দাদনপাত্রবাড়? উত্তর পর্যাপ্ত জমি।
ভোটের আগে মূল্যবৃদ্ধির চাপে মোদি সরকার, বিরোধীদের হাতে নতুন রাজনৈতিক অস্ত্র
তাজপুরে রাজ্য সরকারের হাতে পর্যাপ্ত কোনও জমি নেই। অন্যদিকে তাজপুরের কাছেই দাদনপাত্রবাড়ে রাজ্যের হাতে রয়েছে ১৭০০ একর জায়গা। এই বিপুস জমি বন্দর গড়ে তুলতে সাহায্য করবে। পরে যদি প্রয়োজন হয়, তখন জমি অধিগ্রহণের পথে হাঁটবে রাজ্য। ইতিমধ্যে কাজ শুরু হওয়ায় স্বপ্নের পথে আরও একধাপ এগোলেন স্থানীয়রা।
