Tag: বরচনা ওভার ব্রিজ

  • জগন্নাথ দর্শনের আগেই বিপত্তি! পুরীগামী বাসে দুর্ঘটনায় আহত ১৬

    জগন্নাথ দর্শনের আগেই বিপত্তি! পুরীগামী বাসে দুর্ঘটনায় আহত ১৬

    ওয়েব ডেস্ক: দুর্ঘটনার কবলে পুরীগামী বাস। পশ্চিমবঙ্গ থেকে পুরীর উদ্দেশ্যে রওনা হয়েছিল বাসটি। শুক্রবার সকালে ওড়িশার জাজপুরের কাছে একটি ট্রাকের ধাক্কায় দুর্ঘটনার কবলে পড়ে পূণ্যার্থী বোঝাই বাসটি। দুর্ঘটনার জেরে আহত হয়েছেন ১৬। তাদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। তবে কারও মৃত্যুর খবর পাওয়া যায়নি।

    জানা গিয়েছে দুর্ঘটনার সময় বাসটিতে ৫৫ জন যাত্রী ছিলেন। শুক্রবার সকালে বরচনা ওভার ব্রিজের ওপর একটি ট্রাক দাঁড়িয়ে ছিল। বাসচালক নিয়ন্ত্রণ হারিয়ে সোজা গিয়ে ধাক্কা মারে ট্রাকের পিছনে। আচমকা ধাক্কায় আতঙ্কিত হয়ে পড়েন। ১৬জনকে উদ্ধার করে বড়চানা কমিউনিটি হেল্থ সেন্টারে ভর্তি করানো হয়েছে। বাসটির সামনের অংশ দুমড়ে গিয়েছে।

    দুর্ঘটনার পর ওভার ব্রিজের উপরে যান চলাচল থমকে যায়। পরে স্বাভাবিক হয়েছে। দুর্ঘটনাটি কিভাবে ঘটলো তা জানতে তদন্ত শুরু করেছে পুলিশ। বাস চালকের কি গাফিলতি ছিল নাকি রাস্তার ওপর থাকা ট্রাকের কারণেই বিপত্তি ঘটেছে তা জানার চেষ্টা চলছে।